স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ই নভেম্বর) বিকেল ৩টায় পৌর শহরের শহীদ সৈকত চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি বালুয়া ইউনিয়ন বিএনপি আহসান হাবীব মোহন,
উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান
সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আহসান হাবিব কবির,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,আহসান হাবিব রতন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুজু,বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন,মহিলা দলের নেত্রী অঞ্জনা বেগম,সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা,জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন,এম এ হান্নান বাটালু সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহীদ সৈকত চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্রের তালে দেশাত্মবোধক গান পরিবেশন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল