স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ২৩মে শনিবার ধান-চাল ক্রয়ের উদ্ভোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ শাহেদুর রহমান, সোনাতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত র্কমর্কতা জালাল উদ্দিন সরদার, হরিখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত র্কমর্কতা আবু সাঈদ খন্দকার, খাদ্য পরিদর্শক আমিরুজ্জামান, চাল-কল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (পুটু), চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, আরিফুল ইসলাম টিপু প্রমুখ। চলতি অর্থ বছরে বগুড়ার সোনাতলায় ২’হাজার ১’টন চাল এবং ৯৮৪ টন ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চাল৪৯ টাকা ধান ৩৬ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল