স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে টেপেন্টাডল ও ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।আটক হেলেনা বেগম (৪৫) উপজেলার মাস্টারপাড়া এলাকার আলম শিকদারের স্ত্রী। তাকে সোনাতলা রেলস্টেশন এলাকা থেকে ২০ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপর অভিযানে উপজেলার আগুনিয়াতাইড় উত্তরপাড়া রেলগেট বটতলা এলাকার নিজ দোকান থেকে ২২ পিস ইয়াবা সহ মনজুরুল মন্ডল (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মনজুরুল মন্ডলকে ৫০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল