স্টাফ রিপোর্টারঃ বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রহিম শেখ গত ৩ আগস্ট (সোমবার) সোনাতলা উপজেলা প্রকৌশলী কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শনের শুরুতে তিনি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকৃত প্রকল্পগুলোর মধ্যে ছিল ২০২৬-২৭ অর্থবছরের জিওবি রক্ষণাবেক্ষণ কর্মসূচি,আম্পান প্রকল্পের রক্ষণাবেক্ষণ কাজ, আইআরআইডিপি (IRIDP) রক্ষণাবেক্ষণ প্রকল্প এবং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম।
প্রকল্পসমূহ পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বাস্তবমুখী ও প্রয়োজনভিত্তিক প্রকল্প প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যতে জনগণের উপকারে আসে এমন যোগ্য ও টেকসই প্রকল্প প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী প্রকৌশলী মোহাম্মদ খাইরুল হাসান, বাইজিদ হক ও রফিকুল ইসলামসহ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল