সুখানপুকুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার ফাজিলপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও গাইবান্ধা জেলা জামায়াতের সহ-সেক্রটারি সৈয়দ রোকনুজ্জামানের বড় ভাই সিভিল ইঞ্জিনিয়ার সৈয়দ আবু তালেব সাকা(৭২) বুধবার সকাল ১১টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।মৃত্যুকালে স্ত্রী,পুত্রসহ অনেক স্বজন রেখে যান।বৃহস্পতিবার সকাল ৮টায় তার নিজ বাসভবন ফাজিলপুর মিঞা বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান,গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম এমপি,সাবেক জেলা আমীর ডা.আব্দুর রহিম সরকার,সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, সোনাতলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম,দিগদাইড় ইউপির সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী,সোনাতলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক মিনাজুল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন আমীর মহিদুল ইসলাম।মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল