স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নিয়মিত মামলায় এজাহারনামীয় আসামি ও বালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ওলিউর রহমান শিবলু (৫২) গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সোনাতলা থানা পুলিশ তাকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।গ্রেপ্তারকৃত ওলিউর রহমান শিবলু উপজেলার উত্তর দিঘলকান্দী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তিনি বালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল