স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সোনাতলা উপজেলায় পৃথক অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি, চেক জালিয়াতির মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং ইয়াবা সহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানাসূত্রে জানা যায়,পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলার তদন্তে উপজেলার দিগদাইর ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ জুবলু রহমানের ছেলে মোঃ শাহ আলম মঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী,গত ২৮শে মে গভীর রাতে কলেজ স্টেশন এলাকার দুই সন্তানের জননী এক নারীর ঘরে অবৈধ ভাবে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় মঞ্জু মিয়া।অভিযোগে বলা হয়েছে,ওই সময় তার দুই সন্তান ঘুমিয়ে ছিলেন এবং ভুক্তভোগীর স্বামী বিদেশে কর্মরত রয়েছেন। এছাড়া প্রধান আসামি মঞ্জু মিয়া ধর্ষণের ঘটনার পুরো চিত্র ভিডিও ধারণ করে তা পর্নোগ্রাফি আইনের আওতায় অপরাধ সংঘটিত হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এই অন্যান্য আসামিরা হলেন মোঃ স্বাধীন ইসলাম ও মোঃ রবিউল ইসলাম। তবে সংবাদ লেখা পর্যন্ত তারা পলাতক রয়েছেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে। এদিকে পৃথক অভিযানে ব্যাংকের চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মাদকবিরোধী এক অভিযানে ৮পিস ইয়াবা সহ এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ওই কিশোরী এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারি বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ হয়েছে। তিনি আরো বলেন আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল