বগুড়ার সোনাতলায় লোহাগাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
খাজা নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
জানা যায়, ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের খাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, ‘বিকেল পাঁচটায় খাজা নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল