মুহাম্মাদ আবু মুসাঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা এবং নৌকার পক্ষে প্রচার ও সমর্থনের জন্য শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় গ্রামে নির্বাচনী আলোচনা ও মতবিনাময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্হানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনসাধারণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩৬ বগুড়া ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য এমপি প্রার্থী শাহাজাদী আলম লিপি (ম্যানেজিং ডিরেক্টর, মেধা গ্রুপ,প্রকাশক ও সম্পাদক, দৈনিক সংবাদ সংযোগ)। দিগদাইড় এম এইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি মাওঃ রুহুল আমিন এর সভপতিত্বে ও সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন রিমন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দলীয় কিছু বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল