সোনাতলার চরপাড়া নামক স্হানে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মুঞ্জিলা বেগম (৪২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এলাকাবাসি মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান (১৮) কে আটক করে।
২৯জুন রবিবার দুপুরে উপজেলার চরপাড়া এলাকার উত্তর বয়ড়া গ্রামে বাড়ীর পার্শ্বের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুঞ্জিলা বেগম উত্তর বয়ড়া গ্রামের মোঃ সাইদুল ইসলামের স্ত্রী।
খবর পেয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মোটরসাইকেল চালক আশিকুর রহমানকে থানা হেফাজতে নিয়ে যায়।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোঃ বজলুর রশিদের ছেলে আশিকুর রহমান আশিক (১৮), একই গ্রামের মেহেদুল ইসলামের ছেলে মোঃ মাহিদুর হাসান (১৭) ও বেলাল হোসেনের ছেলে ইনসান (১৮) তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সারিয়াকান্দি যমুনা নদীতে ভ্রমণ উদ্দেশ্য রওনা হয়।
এ সময় সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের বয়ড়া টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ পার হয়ে উত্তর বয়ড়া গ্রামের মুঞ্জিলা বেগম আলতাফ এর রাইস মিলের সামনে রাস্তার পশ্চিম পাশ থেকে পুর্ব পাশে রাস্তা পার হওয়ার
সময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়।
মোটরসাইকেলসহ আরোহীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল