ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন এলাকার গরীব, অসহায় ও দুস্হ পরিবারে ৫শতাধিক শীতার্তদের মাঝে মানবিক উপহার হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির নিবার্হী সদস্য মোশাররফ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম হারুনুর রশিদ,রেজাউল বারী, যুবনেতা জাকির হোসেন , আবু বক্কর সিদ্দিক ,জাহিদুল সরকার, জাকির হোসেন, মানিক মিয়া ও জুয়েল মিয়া।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল