স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় গত ১৮ই জানুয়ারি রোববার সেনাবাহিনী এক কর্তৃক অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ইয়াবা সহ কিশোর গ্যাংয়ের সদস্য আটক করে। সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে অস্থায়ী আর্মি ক্যাম্প হতে এই অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্প সুত্রে জানাগেছে,লেঃ সুফিয়ান(১২ ইবি) নেতৃত্বে বেশ কিছু সেনা সদস্য রোববার শেষ রাতে এলাকায় টহল দেন। ফলে পৌরসভা এলাকায় যৌথ অভিযান চলাকালীন সময়ে কিশোর গ্যাং এর ৩জন সদস্যকে দেশীয় অস্ত্র এবং ১০১পিচ ইয়াবা সহ আটক করে ক্যাম্পে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা।পরবর্তীতে দুপুরে তাদেরকে সোনাতলা থানায় (এ এস আই শামীম) এর নিকট হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন,গড়ফতেপুরের ইউনুস আলীর ছেলে মোঃ লায়ন (৩৫),আগুনিয়াতাইর এলাকার (শীর্ষ মাদক ব্যবসায়ী)ছবি ও শহিদুল এর ছেলে সিয়াম ইসলাম ও শিশির লাদেনকে আটক করে সেনাসদস্য।এই অভিযান চলাকালীন সময়ে তাদের কাছ থেকে ২টি হাতুরি২টি দা,৫টি ছুড়ি ও ২টি চেন উদ্ধার করা হয়। এছাড়াও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন ফোনো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার এসআই শামীম বলেন সেনাবাহিনী কর্তৃক ৩জনসহ ৯৮পিস ইয়াবা সহ হস্তান্তর করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল