বগুড়ার সোনাতলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'কারবালা যুব সমাজ' আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। সোমবার রাতে উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করে পাঠানপাড়া ক্রিকেট একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু। যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার গুরুত্বারোপ করে তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কারবালা যুব সমাজের এই আয়োজন প্রশংসনীয়। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী উৎসবগুলোই আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে, খেলার আমেজ আরও বাড়িয়ে দেন, ইঞ্জিনিয়ার হাফেজ নাসিদুল হক মাসনবী, পরিচালক, সৈয়দ আহম্মদ, নুরানী ও হাফেজিয়া কওমী মাদরাসা, সাদিকুল হক, বিশিষ্ট সমাজসেবকআনোয়ার হোসেন, সদস্য, সোনাতলা উপজেলা যুবদল আব্দুল ওয়াহেদ, শফিউল আলম জুয়েল, ব্যাংক কর্মকর্তা।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী সাধারণ মানুষ গভীর রাত পর্যন্ত এই বর্ণিল আয়োজন উপভোগ করেন। আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, প্রতি বছরই তারা এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল