স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মাঠ থেকে ধান চুরি মামলায় আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা সদরের মন্ডমালা গ্রামের নজরুল ব্যাপারীর ছেলে।পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার রাতে সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধান কেটে চুরি করে নিয়ে যাওয়া মামলার এজাহার নামীয় আসামি মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৫)কে গ্রেফতার করে। তাকে ১৪ই নভেম্বর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবির আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল