স্টাফ রিপোর্টার বগুড়া সোনাতলা পৌরধীন রংধনু মার্কেটের বিপরীত পার্শ্বের ভোজনশালা নামক এক ক্যাফে রেস্টুরেন্টেতে বিগত দিনে সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হয়। এ সংক্রান্তে সোনাতলা থানায় ওই ক্যাফের মালিক বাদি হয়ে মামলা দায়ের করেন। পরবর্তিতে ২৩ডিসেম্বর মঙ্গলবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার আসামি উপজেলার বয়ড়া (উত্তর বয়ড়া) গ্ৰামের মোঃ নজমুল মাহমুদ এর ছেলে মোঃ রায়হানুল তানবীন(২৪)কে চরপাড়া বাজার হতে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর,বিস্ফোরণ ঘটানো ও লুটপাটের মামলায় উপজেলার গ্রাম করমজার মৃত বিশু প্রাং এর ছেলে মোঃ মোখলেছার রহমান(৪২)কে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্ৰেফতার করে থানায় আনে পুলিশ। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)কবির হোসেন গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদক কে বলেন,গতকাল মঙ্গলবার দুপুরে তাদের পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল