বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃ বগুড়া সোনাতলায় পুলিশি অভিযানে শীর্ষ ৩জন মাদক কারবারি সহ অন্য মামলায় গ্ৰেফতার চার। থানা সুত্রে জানাগেছে,সোনাতলা থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম চক্রবর্ত্তী’র নেতৃত্বে ২৫শে অক্টোবর গভীররাতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সোনাতলা পৌরধীন গড়ফতেপুর এর মোঃ ফরিদের স্ত্রী মোছাঃ মহসীনা বেগম(৩৮)এর অব্যবহৃত ঘরে আসামী একই পাড়ার আঃ বাকীর ছেলে মোঃ মুরাদ মিয়া(৪৯)এর কাছ থেকে ১০০(একশত)পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫২হাজার ৫'শ টাকা।
এসময় সাং- সুজাইতপুর (রেইলগেইট) সংলগ্ন
মৃত দৌলতুজ্জামান এর ছেলে মোঃ জাকির হোসেন(৩৯)'র এর কাছ থেকে ১০০(একশত)পিস ইয়াবা ট্যাবলেট এবং পৌরধীন গড়চৈতন্যপুর এর মৃত ফজলু এর ছেলে মোঃ খোরশেদ আকন্দ (৫০)এর কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট মোট ২'শ ৩০পিচ পিস ইয়াবা ট্যাবলেট সেই সাথে তাদের কাছ থেকে ৫২হাজার ৫'শ টাকা উদ্ধার সহ তিন জন আসামী ও অন্য আরেকটি মামলায় একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গ্ৰেফতারের বিষয় নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ রওশন কবির বলেন, গ্ৰেফতারকৃতদের ২৬অক্টোবর রোববার পুলিশি পাহারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল