স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯ই আগস্ট ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী।একদিন পর বুধবার (২০ আগস্ট) সোনাতলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, বৃক্ষ রোপন ও বনাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভা শেষে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়,পরে নেতাকর্মীবৃন্দ এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদি সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম শিপন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু।এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ পাভেল আহমেদ, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল