স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় শারদীয় দুর্গোৎসবের মহানবমী পুজোয় পুজো মন্দির পরিদর্শন করেন হিন্দু নেতৃবৃন্দ। হিন্দু নেতৃবৃন্দ প্রতিবেদক কে জানিয়েছেন,তারা সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করেন। নেতৃবৃন্দের দলে ছিলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপজেলা নেতা বিকাশ চন্দ্র স্বর্ণকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ্র সাহা,শিক্ষক নির্মল চন্দ্র রায়,সুবল চন্দ্র রায়,সবুজ চন্দ্র রায়,গৌতম চন্দ্র প্রাং প্রমূখ।হিন্দু নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন কালে পুজো মন্দির কমিটির সদস্যদের সাথে পুজো বিষয় নিয়ে মতবিনিময় করেন।পুজো কমিটির সদস্যরা হিন্দু নেতৃবৃন্দকে জানান,বিগত বছরের চেয়েও এবার আরো ভালো ভাবে পুজো উদযাপন করা হচ্ছে। সরকার তথা হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ যেমন আপনারা অনবরত আমাদের সাথে পুজো বিষয়কে কেন্দ্র করে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে আমাদের সাথে সহযোগিতা সহ মতবিনিময় এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।এসময় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বারোঘরিয়া মন্দির কমিটির সভাপতি ঝন্টু রায়, কাতলাহার মন্দির কমিটির সভাপতি বিভূতি ভূষণ রায়,চিল্লি পাড়া মন্দির সভাপতি সাধারণ সম্পাদক সমর মহন্ত,পাকুল্যা মন্দিরের সভাপতি আনন্দ চন্দ্র দাস,চরপাড়া মন্দির কমিটির সভাপতি শঙ্কর চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ,হাড়িয়াকান্দি মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এর সভাপতি গৌতম চন্দ্র প্রাং সাধারণ সম্পাদক তন্ময় চন্দ্র প্রাং হাট করমজা মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র দাস
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল