সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ ২৮ ফর্রুয়ারি বুধবার বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্দ্যাগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অধিদপ্তরের সহযোগিতায় সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে চেয়ারম্যান, পৌরসভার প্যানেল মেয়র, সাংবাদিক সহ বিভিন্ন প্রতিনিধিকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পৌরসভার প্যানেল মেয়র মশিউপ রহমান রানা, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, প্রাণী সম্পদ অফিসার নুসরাত জাহান লাকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, তেকানী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, থানার সাব-ইন্সপেক্টর ইমরান সহ উপজেলার প্রতিনিধিগণ। শেষে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোছাঃ আয়েশা সিদ্দিকা তিনি আগামী দুর্যোগের ব্যবস্থাপনা ও ত্রাণ উপর দিক নির্দেশনা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল