সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ ৬ মার্চ বুধবার বগুড়ার সোনাতলায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম পিপিএম,এর দিক নির্দেশনায় সোনাতলা থানার অফিচার্জ এর নেতৃত্রে এস আই মাহমুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে অভিযানে চালিয়ে ১০জনকে আটক করেছে। এ অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা ও ওসি তদন্ত আবু সুফিয়ান। তাদের অভিযানে আদালতের বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মুলে আসামি ১০জন আসামিকে আটক করেছে। আসামীরা হলেন, উপজেলার বালুয়া ইউপির পাতিলাগুড়া গ্রামের বিটুল শেখের পুত্র পারভেজ শেখ, বালুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মফিদুল প্রাং, মোছাঃ স্ত্রী চামেলি বেগম, মফিবুল ইসলামের মেয়ে শাপলা বেগম, দঃ আটকরিয়া গ্রামের এনামুল হকের ছেলে উজ্জল হোসেন, শিহিপুর গ্রামের মোয়াজেম ইসলামের ছেলে শাহিন ইসলাম, জোড়গাছা কোড়াডাঙ্গা গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম, ছাতিয়ানতলা গ্রামের সাজু বেপারীর ছেলে রহিদুল ইসলাম, তোকানী ইউপির মহেষপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আবুল হারেছ, পৌর এলাকার নিত্যনন্দনপুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে আহসান হাবীব। থানার অফিচার্জ ইনচার্জ বলেন অভিযান চালিয়ে ১০জনকে আটক করেছি। আটক কৃতদের কে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল