স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা পৌর কমিটির অন্তর্ভুক্ত ৪ ও ৬ নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার বাদ মাগরিব পৌর কার্যালয়ে কমিটির-সহ সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সোনাতলা পৌর শাখার সভাপতি শাহনেওয়াজ নয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।পরে ৪ নং ওয়ার্ড কমিটিতে দুলা আকন্দকে সভাপতি ও গিয়াসউদ্দিন কে সাধারন সম্পাদক ও খায়রুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ও ৬ নং ওয়ার্ডে বাবর আলী কে সভাপতি ও মাসুদ কে সাধারন সম্পাদক এবং মিশুকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্য নয়া কমিটিকে পৌর কমিটি স্বাক্ষরিত করে অনুমোদন দেয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল