।সোনাতলা, বগুড়া প্রতিনিধিঃ ২ জুন রবিবার বগুড়ার সোনাতলায় জনপ্রতিনিধিদের অংশ গ্রহণের নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক মূলক লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় । সহযোগিতায় সোনাতলা উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাবরিনা শারমিন। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইসচেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনা, বগুড়া জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, নমুনা সংগ্রহ সহকারী অফিসার শরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহ মোঃ শাহেদুর রহমান,অফিস সহকারী আতোয়ার হোসেন,পাকুল্ল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, বালুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইর ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, তেকানী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লতিফুল ইসলাম, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল সহ অন্যান্য কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের নেত্রী বৃন্দু উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল