মুহাম্মাদ আবু মুসাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ তথা শাহাজাদী আলম লিপি'র অঙ্গিকার, উন্নয়ন হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে অন্যান্য দিনের ন্যায় ২৬সেপ্টেম্বর/২৩ মঙ্গলবার বগুড়ার সোনাতলা পৌর এলাকায় গণসংযোগ করেছেন শাহজাদী আলম লিপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক। শাহজাদী আলম লিপি আগামী সংসদ নির্বাচনে ৩৬ বগুড়া- ০১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে এমপি প্রার্থী হিসেবে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী। তিনি (লিপি) দীর্ঘদীন হলে (সারিয়াকান্দি-সোনাতলা) এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। এছাড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করাসহ এলাকার নানামুখী কাজ করছেন। শাহজাদী আলম লিপি একজন ব্যবসায়ী হলেও পুলিশের এডিশনাল ডিআইজি হামিদুল আলম মিলন এর সহধর্মিনী। বর্তমানে মিলন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল