আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলার ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ পরিবারের পক্ষ থেকে ১৮ মার্চ বুধবার দিগদাইড় ইউনিয়নের শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
৩নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল হক টুলু এবং তার পুত্র সাদিক এই উপহার সামগ্রী বিতরণ করেন।
মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আনন্দ সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপহার বিতরণকালে চেয়ারম্যান সহিদুল হক টুলু বলেন, রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের বাইরেও আমাদের একটি বড় পরিচয় আমরা মানুষ। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।
চেয়ারম্যান পুত্র সাদিক জানান, পরিবারের এই ঐতিহ্য ধরে রেখে তারা আগামীতেও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান।
এলাকাবাসীর প্রতিক্রিয়া উপহার পেয়ে আনন্দিত স্থানীয় বাসিন্দারা সৈয়দ আহম্মদ পরিবারের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, যেকোনো দুর্যোগ বা উৎসবে এই পরিবারটি সবসময় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে পাশে দাঁড়ায়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল