সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধু মুড়ালে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ,এসিল্যান্ড প্রতীক মন্ডল,থানার ওসি বাবু কুমার সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বুলু। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,যুব উন্নয়ন কর্মকর্তা রওশন ইজদানী,নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী,একাডেমিক সুপার ভাইজার রওশন জাহান সেতু,আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, সোনাতলা পিটিআই-এর সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ মোশারফ হোসেন,মোঃ উজ্জ্বল হোসেন,ওসি তদন্ত আবু সুফিয়ান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মোঃ তাহের হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল