বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পূর মাঝিপাড়ায় কয়েলের আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় নিঃস্ব হওয়া পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সোনাতলা থানা বিএনপির সদস্য, সাবেক জোড়গাছা ইউপি চেয়ারম্যান এবং বর্তমান ৩ নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ সহিদুল হক টুল্লু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
অগ্নিকাণ্ডে একটি পরিবারের সবটুকু হারিয়ে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমি এবং আমার পরিষদ এই পরিবারের পাশে থাকবে।
তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যানের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল