বদিউদ-জ্জামান মুুকল,ষ্টাফ রিপোর্টারঃ সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে অগভীর নলকুপ স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে মধ্যদিঘলকান্দী গ্রামে বদিউদজ্জামানের ছেলে গোলাম মোস্তফা দীর্ঘ ৬ বছর পূর্বে একই এলাকায় গভীর নলকুপ স্থাপন করে। স্থাপনকৃত নলকুপটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স নিয়ে (অনুমোদন নিয়ে) সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই এক পর্যায়ে পার্শ্ববর্তী লোহাগাড়া গ্রামের আব্দুল জলিল টুকুর ছেলে রনি আহমেদ এরই এরিয়ার মধ্যে নিয়মিত নীতি উপেক্ষা করে আরেকটি অগভীর নলকুপ স্থাপনের চেষ্টা চালায়। এ নিয়ে এলাকায় কৃষকদের মধ্যে দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, উল্লেখিত রনি আহমেদ যে মৌজা ও দাগ নম্বরে নলকুপ বা শ্যালো মেশিনের তথ্য উপস্থাপন করে লাইসেন্সের জন্য আবেদন করেছে সেখানে কোন শ্যালো মেশিনের অস্তিত্ব নেই। এমনকি যে জমিটি নলকুপ স্থাপনের জন্য দেখানো হয়েছে সে জমিটি ইতিপূর্বেই বিক্রি হয়েছে। এলাকাবাসী এ বিষয়ে সেচ কমিটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সেচ পাম্প স্থাপনে সরকারী নীতিমালা অনুসরণ করে তদন্ত সাপেক্ষে লাইসেন্স প্রদান করার নীতিমালা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভুমি) কুরশিয়া আক্তার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি আরও জানান, একটি গভীর নলকুপ থেকে অগভীর নলকুপের দূরত্ব কমপক্ষে ১৬৪০ ফিট থাকতে হবে। এর কম দূরত্ব হলে নীতিমালা অনুযায়ী সে ব্যক্তি লাইসেন্স পাবে না।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল