স্টাফ রিপোর্টার:বগুড়া গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের স্নাতক (পাস) ও সম্মান স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রদের অংশগ্রহণের সৈয়দ আহম্মেদ কলেজ মাঠে ৩০ নভেম্বর রবিবার আন্ত বিভাগ ফুটবল প্রতিযোগিতা এর উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, যার উপস্থিতিতে পুরো মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান বলেন, খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, সহপাঠীদের উৎসাহ ও সবার আন্তরিকতায় আশা করি প্রতিযোগিতা জুড়ে দলগুলো তাদের সেরা পারফরম্যান্স উপহার দেবে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল