
ষ্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার বগুড়া গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কবিতার সুরে বলেন নেই আয়োজন নেই আভরণ কি দিয়ে তোমায় করিব বরণ, হৃদয় মাঝে পেতেছি আসন তোমায় বরিব বলে।
তিনি আরও বলেন আমি অত্যন্ত আনন্দিত কারণ এক ঝাঁক তরুণ তরুণী শিক্ষা অর্জন করার জন্য আমাদের প্রতিষ্ঠানের ভর্তি হয়েছে।বরাবরের মতো আমাদের প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা একই থাকবে। এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে অনেক শিক্ষার্থী ব্যারিস্টার, সচিব, জনসেবক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক হয়েছেন। ঠিক তেমনি ভাবে তোমাদের এই নবগত ব্যাচ আমাদের শিক্ষাঅঙ্গনের নাম উজ্জ্বল করবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দ আহম্মদ কলেজ গভর্নিং বডির সদস্য শহিদুল হক টুল্লু, বাবু ধন্যগোপাল সিংহ, সহকারী অধ্যাপক মারুফুল ইসলাম সোহাগ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান কেএম শফিকুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুঞ্জুরে আলম রাসেল প্রমুখ। নবীণ বরণ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।
কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং এ রাজশাহী অঞ্চলে পর পর ৪ বার ৫ম স্থান অর্জন করেছে। রাজশাহী বিভাগের একমাত্র মডেল কলেজ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের CEDP কলেজ উন্নয়ন প্রকল্প এর আওতায় কলেজটি A গ্রেডের আওতাভূক্ত।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আকলিমা খাতুন শিরিন|
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল