স্টাফ রিপোর্টার : বগুড়া সোনাতলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ ১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় গণিতের সহকারী শিক্ষক যোগদান ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যলয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মিজানুর রহমান রনি, সহাকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
সম্প্রতি দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টম্বরের মধ্যে তাদের যোগদান করতে হবে। এরপর এমপিওভুক্তির আবেদন করবেন নতুন শিক্ষকরা। নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেরসকারি শিক্ষকরা বেতন পাবেন।
এমপিও নীতিমালার ১৭.৭ অনু্চ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক-প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীকে অপরাধমূলব বা বিরূপ কোন রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে।
সাধারণ সভা শেষে ৫ম গণবিজ্ঞপ্তি নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত নতুন গণিতের সহকারী শিক্ষক রাফসান জানি যোগদান করেন। যোগদান শেষে ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ অলিউল্লাহ দোওয়া ও মুনাজাত করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের কপ সদস্য ফিরোজ উদ্দীন (ঝন্টু সরকার), অভিভাবক সদস্য, কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল