স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলায় ১০ ফেব্রুয়ারি শনিবার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিগাদাইড় ইউনিয়ন চেয়ারম্যান ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহিদুল হক টুল্লু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু, অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মিজানুর রহমান রনি, তাজুল ইসলাম, মহিলা সদস্য তহমিনা বেগম, কোয়াব সদস্য ফিরোজ উদ্দিন ঝন্টু সরকার প্রমুখ।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ অলিউল্লাহর সঞ্চলনায় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক-শিক্ষকা, কর্মচারী ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল