স্টাফ রিপোর্টার :বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিহিপুর এলাকার সন্তান ও দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদরুল ইসলাম সবুজ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সদস্য সচিব করা হয়েছে।
রাজশাহী বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মোছাঃ রিজিনা আকতার এবং অভিভাবক প্রতিনিধি সদস্য তাজলুর রহমান । ১৬ এপ্রিল বুধবার চিঠিতে বলা হয় বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) এস, আর, ও নম্বর-৭৪/আইন/২০২৪ Intermediate and Secondary Education Ordinance, 1961 (E.p.Ord.xxx 111 of 1961) এর Section 64-ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য সভাপতির মানোন্নয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো। এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন শিক্ষা বোর্ড।
নব-গঠিত এডহক কমিটির সভাপতি মোঃ সদরুল ইসলাম সবুজ বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা,নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব। এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শিক্ষা বিস্তারের এই উদ্যগকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন এই উপজেলার সর্বস্তরের জনগণ। সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সদরুল ইসলাম সবুজ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়েরর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেন ।
মোঃ সদরুল ইসলাম সবুজ সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় তিনি সোনাতলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপি সিনিয়র সভাপতি এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির এবং অত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল