স্টাফ রিপোর্টার: সৈয়দ আহম্মদ কলেজ অলষ্টার ক্লাবের উদ্দ্যোগে ১লা নভেম্বর শুক্রবার দুপুর ২টার সময় সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলায় মুখোমুখি হয় শিহিপুর বটতলা ক্রিকেট একাদশ বনাম গণিয়ারীকান্দি স্পোর্টস অ্যাসোসিয়েশন। উক্ত খেলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটি, সভাপতি ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম , বগুড়া জেলা শাখা সাবেক শিশু বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা শাখা নির্বাহী সদস্য,মোশারফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হক টুল্লু। আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, সুখানপুকুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সৈয়দ আহম্মদ হাফিজিয়া কওমি মাদ্রাসার পরিচালক নাসিদুল হক মাসনবী. দিগদাইড় ইউপি সদস্য রবিউল ইসলাম, আমিনুর ইসলাম, রাসেদুর ইসলাম, মোস্তাক আহমেদ, সোহানুর রহমান সোহান প্রমুখ।
গণিয়ারীকান্দি স্পোর্টস অ্যাসোসিয়েশন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ৯ ওভারের খেলায় ১ম ইনিংসে ব্যাট করে শিহিপুর বটতলা ক্রিকেট একাদশ ৭ ওভারে রান ১৪১ রান করে। ২য় ইনিংসে ব্যাট করে গণিয়ারীকান্দি স্পোর্টস অ্যাসোসিয়েশন ৬ ওভারে ১৩৩ রান করে মাত্র ৮ রানে পরাজিত হয়। শিহিপুর বটতলা ক্রিকেট একাদশ ৮ রানে জয় লাভ করে শ্বাসরুদ্ধকর খেলায় হাড্ডা হাড্ডি লড়াই দুই দলেই ছিলো বগুড়ার সেরা প্লেয়ার। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল