স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (১৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুলতান হাবীব। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক হোসনে আরা, মাহবুবুর রশিদ, মোস্তাফিজার রহমান, মারুফা আকতার, জাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, শামীম আলী, রাবেয়া সুলতানা, ট্রেড ইন্সট্রাক্টর সুলতান মাহমুদ, আশেকুর রহমান, আব্দুল বাছেদ, ছামছুজ্জোহা, ওবায়দুর রহমান, সেলিনা আক্তার, গোলাপ কুমার ভৌমিক, কম্পিউটার প্রদর্শক মামুনুর রশিদ, সহিদুল ইসলাম প্রমুখ।
সহকারী প্রধান শিক্ষক সুলতান হাবীব বলেন, তোমরা আগামী দিনের নেতৃত্ব ও সম্ভাবনার প্রতীক। নিয়মিত পড়াশোনা, সময়ের মূল্যায়ন ও আত্মবিশ্বাসই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, মানুষ হওয়ার জন্য। বইয়ের জ্ঞান তোমাদের ভিত্তি তৈরি করে দেবে, কিন্তু নৈতিকতা ও আচরণই তোমাদের আলাদা পরিচয় তৈরির পথ দেখাবে।
সিনিয়র শিক্ষক মাহবুবুর রশিদ বলেন, ব্যর্থতা ভয়ের কিছু নয়, বরং অভিজ্ঞতা। শৃঙ্খলা, সততা ও ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে জীবনেই জিতবে। মানুষ হতে শিখো, নিজের প্রতি দায়বদ্ধ হও, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করো তাহলেই সফলতা নিশ্চিত।
শেষে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল