স্টাফ রিপোর্টার: সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে ৬ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির বাংলা বিষয়ে সমাপনী পরীক্ষার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। সর্বোমোট ১৭৪ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৮জন। উক্ত কেন্দ্রে তদারকী কর্মকর্তা হিসাবে ছিলেন সোনাতলা উপজেলার যুব উন্নয়ন অফিসার শাহ জামাল। এসময় কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ করা যায়নি। সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল