মিজানুর রহমান রনি: আরবি বছরের হিসাবে আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল। এ দিন সারাবিশ্বের মুসলিম উম্মাহ মহানবীর (সা.) জন্মবার্ষিকী উপলক্ষে পালন করেন ঈদে মিলাদুন্নবী। সে ধারাবাহিকতায় বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী।
দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও হাম্দ-না’ত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে অভিভাবক সদস্য ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল হাই নারেজ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন খন্দকার।
অতিথি গণ হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল হাই নারেজ বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী জীবনযাপন করতে হলে অবশ্যই রসূলের দেয়া পথে পরিচালিত হতে হবে। তাহলেই দুনিয়া এবং আখেরাতে শান্তির পথ উন্মুক্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারি প্রধান শিক্ষক সুলতান হাবীব, সহকারি শিক্ষক হোসনে আরা, মাহবুবুর রশিদ, মোস্তাফিজার রহমান, মারুফা আকতার, জাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, শামীম আলী, রাবেয়া সুলতানা, ট্রেড ইন্সট্রাক্টর সুলতান মাহমুদ, আশেকুর রহমান, আব্দুল বাছেদ, ছামছুজ্জোহা, ওবায়দুর রহমান, সেলিনা আক্তার, গোলাপ কুমার ভৌমিক, কম্পিউটার প্রদর্শক মামুনুর রশিদ, সহিদুল ইসলাম, কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচনা শেষে অতিথিগণ প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল