মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রূপালী বেগমকে বৃহস্পতিবার পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হলে পরবর্তীতে বিএনপির সাথে মিশে যায়। যে কারণে তিনি প্যানেল চেয়ারম্যান এর পদটি বাগিয়ে নেন। আটককৃত রুপালীর বাবা তোফাজ্জল হোসেন মহুরী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন এর সাথে কথা বললে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রুপালী বেগমের বিরুদ্ধে মামলা হলেও বাদী এফিডেভিট করে দিয়েছেন বলে আমরা জানতে পেয়েছি। এছাড়াও বিএনপির প্রচারণাও তাকে দেখা গেছে। তবে সার্বিক বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল