মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন।
পরিদর্শনকালে জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বরত শিক্ষ৩কদের কার্যক্রমে চরম শিথিলতা ও পেশাগত অবহেলার প্রমাণ পান মন্ত্রী। পরীক্ষার্থীদের তদারকিতে গাফিলতি দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন ওই দুই শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য। মন্ত্রীর এমন কঠোর অবস্থানে কেন্দ্রগুলোতে অন্য শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে চাঞ্চল্য তৈরি হয়।
কেন্দ্র সচিবদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অবহেলা পরিলক্ষিত হলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল