মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার বগুড়া জেলা পরিষদের উদ্যোগে জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর, চালুয়াবাড়ী ও কাজলা ইউনিয়নে নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৯পরিবারের মাঝে নগদ ৪লাখ ৯০হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির স্বশরীরে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টাকা গুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, নাইমুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব রক্ষক খায়রুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, এ সরকার গরীব দুঃখী মানুষসহ সকল পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে দিন রাত পরিশ্রম করছেন সরকার প্রধান তারেক রহমান। তিনি (জাকির) উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকার ও জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা চান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল