প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ১১:৪৯ এ.এম
সান্তাহার মালশন স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও সংবর্ধনা

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতারকে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টায় বিদ্যালয়
মাঠে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু সায়েমের সভাপতিত্বে ও কলসা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সাবেক কাউন্সিলর গোলাম
মোস্তফা, রজব আলী, খায়রুল আলম রবিন, শাহজাহান আলম স্বপন, আরাফাত রহমান জনি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহেদুর রহমান, কলসা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমা আক্তার, হার্ভের খালেদা খানম, পোঁওতার জাকিয়া সুলতানা প্রমূখ। আলোচনা শেষে প্রধান শিক্ষক নিলুফা আকতারকে ক্রেস্ট ও নানা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল