প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ১১:০৭ এ.এম
সান্তাহার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন রেলওয়ে থানা পুলিশ
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সান্তাহার রেলেওয়ে থানা পুলিশ মঙ্গলবার রাতে সান্তাহার রেলওয়ে ষ্টেশনে ঘোড়াফিরাকালে সন্দেহজনক ৩ যুককে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
এসময় তাদের দেহ ও কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি রড ও তালাকাটা কাটার মেশিন , একটি বার্মিজ চাকুসহ তিনটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁর মৃত সেকেন্দার আলীর ছেলে তারিকুল ইসলাম (২৪) একই এলাকার মৃত খোকা মিয়ার ছেলে শামীম হোসেন (২৩) বগুড়ার আদমদীগি উপজেলার সান্দিড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নিরব ওরফে রঞ্জু (২৩)। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, মঙ্গবার রাত দেড়টার দিকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেল ষ্টেশনে ৫নং প্লাট ফর্মে দক্ষিণ পার্শ্বে সন্দেহ জনক ভাবেঘোড়াফেরার সময় রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা তাদের আটক করেন। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষ জনক জবাব দিতে পারেনি। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসনে বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতরা তারা চোর চক্রের সক্রীয় সদস্য বলে জানান। ওসি আরো জানান গ্রেফতারকৃত আসামিদের ২৯ নভেম্বর বুধবার দুপুরে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল