প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১:২৬ পি.এম
সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জনের মাঝে ভিজিএফর চাল বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জন হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সান্তাহার ইউপি চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরনের উদ্বোধন করেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব রবিন হোসেন, ইউপি সদস্য ফেরদৌস রহমান, শাহিন, সাইদুল, লাভলী, রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ
প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল