প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:১৮ পি.এম
সান্তাহার ইউনিয়নে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নে একটি রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন ইউপির প্যানেল চেয়ারম্যার নাজিম উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সহকারি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, ঠিকাদার সুমন সরদার, আলী আজগর, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, শফির উদ্দীন, একলাস মল্লিক, রাজু, জাহিদুল প্রমূখ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ইউনিয়নের উথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কায়েতপাড়া গ্রামের চেয়ারম্যানের মোড় পর্যন্ত প্রায় ২৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ৯২৫ মিটার রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল