আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের রক্তদহ বিলের শাখা সংলগ্ন এলাকায় দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৩ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন,দমদমা পুর্বপাড়া জামে মসজিদের উপদেষ্ঠা খায়রুল ইসলাম,মসজিদ কমিটির সভাপতি জাকাতুল ইসলাম,সম্পাদক শামছুর রহমান হেলু,বিএনপি নেতা মোফাখের আলম স্বপন,মোজাম্মল হক মুঞ্জু,আতোয়ার হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের নেতা আব্দুর সবুর সবুজ, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, উপজেলা যুবনেতা ফারুক হোসেন জিকো, সান্তাহার ইউনিয়ন কোকো পরিষদের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদ, এলাকাবাসী ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল