প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১১:৫৮ এ.এম
সান্তাহারে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; ১টি প্রাইভেট কার জব্দ

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন রোডে পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২৬আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে একটি পাইভেট কারে মাদকের বড় চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আঃ মজিদ (২৭)। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ওই দুই মাদক কারবারির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল