আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিসমিল্লাহ হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন গুরুত্বর অসুস্থ্য হয়ে হাসপাতালে হয়েছে। এঘটনায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বরাবর ভূক্তভোগীর পক্ষে উপজেলার বড়আখিড়া গ্রামের আবু সাইফ নিহাদ ও আবু হামজা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে,আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে জংশন স্ট্রেশন সংলগ্ন বিসমিল্লাহ হোটেলে গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১ টায় ৬ জন মুরগির চাপ ও গ্রিল খায়। আরো একজনের জন্য পার্সেল করে করে নেয়। এদিকে হোটেলে খাওয়ার কিছু পরেই সবার পেটে ব্যথা ও শারিরীক সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে তাদের পেটের ব্যথা বেশী দেখা দিলে ৫ জনই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দুই জন সুস্থ্য হয়ে উঠলেও সুমন,নিরব ও মোমিন নামের ৩ জন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। এদিকে হোটেল খাওয়ার পর অসুস্থ্যতার ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভূক্তভোগীরদের পক্ষে গত সোমবার (২ নভেম্বর) আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন,হোটেলে খাওয়ার পর অসুস্থ্যতার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল