প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ১২:৫৮ পি.এম
সান্তাহারে সাংবাদিক খায়রুল ইসলামের বড় ভাইয়ের ইন্তেকাল — শোক প্রকাশ

শিমুল হাসান,, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলা " দৈনিক প্রথম আলোর" সিনিয়র সাংবাদিক মো: খায়রুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের বড় ভাই সান্তাহার হার্ভে স্কুল মাস্টার পাড়া নিবাসী নাজমুল ইসলাম (৮০) ১৬ মার্চ শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় সময় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৩ জন ভাই বোনের ভিতর তিনি ছিলেন সবার বড়। এবং তিনি সুগার মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মরহুমের প্রথম জানাজার নামাজ অদ্য বাদ আছর নিজ গ্রাম দমদমা ও ২য় জানাজার নামাজ বাদ মাগরিব সান্তাহার কলসা আহসান উল্লাহ স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে। ব্যক্তিগত জীবনে সমাজের একজন দানশীল ও সাদা মোনের ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকে। তার নামাজে জানাজা শেষে সান্তাহার রেলওয়ে কবরস্থানে দাফন করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল