প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ৩:০২ পি.এম
সান্তাহারে শরবত বিশুদ্ধপানি নিয়ে মানুষের পাশে তরুণ ছাত্রলীগ

শিমুল হাসান,, (আদমদীঘি) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা তীব্র তাপপ্রবাহে পুড়ছে।
অসহ্য গরমে বিপাকে পড়েছে সাধারন মানুষ। ২৯ এপ্রিল সোমবার উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। আর সেই মহুর্তে সাধারণ মানুষকে একটু স্বস্থি দিতে পাশে দাঁড়িয়েছে উপজেলার কয়েকটি সংগঠন, সান্তাহার পৌরসভা ও কিছু তরুণ। গত ৪/৫ দিন উপজেলার পৌর শহরে সাধারন মানুষের পাশে বিশুদ্ধ পানি, শরবত নিয়ে
ছুটছে তাঁরা। অন্যদিকে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছে। এসব কর্মকান্ডে খুশি সাধারন মানুষ। গত শুক্রবার থেকে আজ (সোমবার) পর্যন্ত সান্তাহার পৌর মেয়রের পক্ষ থেকে পৌরসভার কর্মচারী তুহিন ও অনান্য কর্মচারীবৃন্দ নিরলসভাবে শরবত পানের মধ্য দিয়ে মানবিক সেবা দিয়ে যাচ্ছে। গত শনিবার শ্রমজীবী মানুষের মাঝে শরবত, পানি বিতরণ করেছেন তরুণ চঞ্চলের নেতৃত্বে এস,এস, সি- ৮৯ ফাউন্ডেশন ব্যাচের সদস্যরা। সান্তাহার পৌর শহরের প্রায় শতাধিক মানুষকে তাঁরা বিশুদ্ধ পানি, শরবত বিতরণ করেন। সান্তাহার জংসন স্টেশনে গত রবিবার তরুণ মানবিক কর্মি রাজা স্টেশনের ভাসমান মানুষ ও ট্রেন যাত্রীদের বিশুদ্ধ পানি ও শরবত পানি পান করান প্রায় শতাধিক মানুষের মাঝে। নিজ খরচে তিনি এই কর্মসূচি পালন করেন। অপরদিকে কেন্দ্রিয় ছাত্রলীগের কর্মসূচি হিসেবে উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান, শাহিন হোসেন শুভ,
নীলয়, শাকিল, মিজান, রাতুল প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল