প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৩:১৭ পি.এম
সান্তাহারে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিমুল হাসান (আদমদিঘী ) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার রাতে সান্তাহার পৌর শহরের নামা পোঁওতা গ্রামে এই আয়োজনটি করা হয়। ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মতিউর রহমান টিটুর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভাও হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন-ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হাসান মানিক, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, পৌরসভার মাহিলা কাউন্সিলর তছলিমা বেগম টপি, গোলাম হোসেন বাবু ও সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল