প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৩:২০ পি.এম
সান্তাহারে বার্মিজ চাকুসহ এক যুবক গ্রেপ্তার

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :সান্তাহার পৌর শহরে রাত্রিকালীন টহলের সময় রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে বার্মিজ ফোল্ডিং চাকু সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিউল নওগাঁ জেলার পার নওগাঁ সরদারপাড়ার নুর ইসলামের ছেলে। রবিবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে সান্তাহার স্বাধীনতা মঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। ওসি আরো জানান গ্রেফতারকৃত আসামিকে ১১মে রবিবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল